হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

২০ নভেম্বর ২০২৩, ১০:০০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
হরতালের সমর্থনে রমনা থানা এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

হরতালের সমর্থনে রমনা থানা এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২০ নভেম্বর) রমনা থানার সামনে থেকে মগবাজার অভিমুখে এ বিক্ষোভ মিছিল করা হয়।

নেতা-কর্মীরা জানান, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আক্তার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরো পড়ুন: কারামুক্ত হলেন জবি ছাত্রী খাদিজা

এ সময় আরো উপস্থিত ছিলেন  ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রনি, মাহবুব রহমান, মিজানুর রহমান শরীফ, সহ-সাধারণ সম্পাদক সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আবিদ কামাল রুবেল, হাসিব হক প্রমুখ।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬