নিরাপদ সড়ক আন্দোলন

ঈদের আগেই গ্রেফতারকৃতদের মুক্তি দাবি ওয়ার্কার্স পার্টির

১৬ আগস্ট ২০১৮, ০৩:৩৫ PM
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি © ফাইল ফটো

ঈদের আগেই সরকারের কাছে নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত সকল ছাত্র-ছাত্রীদের মুক্তি দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়া বরেণ্য আলোকচিত্রী শহীদুল আলমেরও মুক্তি দাবি করেছে দলটি।  বৃহস্পতিবার দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তারা এ দাবি জানায়।

এক বিবৃতিতে দলটি বলেন, কথিত গুজবের কথা বলে সরকার ছাত্র-ছাত্রীদের গ্রেফতার ও আতংক সৃষ্টি অব্যাহত রেখেছে। দলটির দাবি, পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ-যুবলীগের যেসব সন্ত্রাসীরা দিনে দুপুরে বারংবার সাধারণ ছাত্র-ছাত্রী ও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে; অথচ হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদের।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান ও আবু হাসান টিপু।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয় এবং আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে অর্থপূর্ণ রাজনৈতিক উদ্যোগ নিতে বলা হয়।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের সেরা ৯ স্কলারশিপ
  • ২৯ জুন ২০২৬
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্র…
  • ২৯ জুন ২০২৬