কোটা সংস্কার আন্দোলনের নেতা রাতুলের জামিন নামঞ্জুর

১৬ আগস্ট ২০১৮, ০১:৪৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় রমনা থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন নামঞ্জুরের আদেশ দেন।

সাখাওয়াতের পক্ষে তার আইনজীবী নূর উদ্দিন, জায়েদুর রহমান প্রমুখ আইনজীবী জামিন শুনানি করেন।

এর আগে একদিনের রিমান্ড শেষে গতকাল বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।  এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।  অন্যদিকে রাতুলের আইনজীবী জায়েদুর রহমান জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য করেন।

এর আগে রাতুলকে গাজীপুর থেকে গ্রেপ্তারের পর গত ৮ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেওয়ার অভিযোগের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ১০ আগস্ট দুই দিন ও ১৩ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬