উসকানিমূলক বক্তব্যের অভিযোগে আরও দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৫ আগস্ট ২০১৮, ০৬:১২ PM
নাজমুস সাকিব ও আহমাদ হোসাইন

নাজমুস সাকিব ও আহমাদ হোসাইন © সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকায় আরও দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এদের একজন নাজমুস সাকিব (২৪) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী।  অন্যজন আহমাদ হোসাইন (১৯) কামরাঙ্গীরচরের জামিয়া নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার সাইবার ক্রাইম ইউনিট মঙ্গলবার ও বুধবার এই দুজনকে গ্রেপ্তার করে বলে জ্যেষ্ঠ সহকারী কমিশনার শারমিন জাহান জানিয়েছেন।

তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রপাগান্ডা চালিয়েছিল, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

সাকিব ও হোসাইনের বিরুদ্ধে বুধবার পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ও ৬৬ ধারায় মামলা হয়েছে বলে সিআইডি কর্মকর্তা শারমিন জানান।

গত ২৯ জুলাই বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে অচল হয়ে পড়ে ঢাকার সড়ক।  সপ্তাহব্যাপী এই আন্দোলনের শেষ দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও নামে আন্দোলনে, তাদের সঙ্গে পুলিশের সংঘাতও বাঁধে।  ওইসব ঘটনায় ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবিতে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫ বিদ…
  • ২৯ জুন ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬