কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমা গ্রেপ্তার

১৫ আগস্ট ২০১৮, ১২:১৫ PM
কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমা

কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমা © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকার তার দাদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।

লুৎফুর নাহার ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লুৎফুর নাহারের আত্মীয়দের সূত্রে জানা গেছে, তার খোঁজে পুলিশ সিরাজগঞ্জে তার দাদার বাড়িতে যায়।  তিনি তখন ঘুমিয়ে ছিলেন।  সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এটা ছিল কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট ও বেলকুচি থানার যৌথ অভিযান।  লুৎফুর নাহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, আবেদন ১০ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবিতে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫ বিদ…
  • ২৯ জুন ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬