শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংহতি সমাবেশ

১৪ আগস্ট ২০১৮, ০৭:৩২ PM
শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংহতি সমাবেশ

শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংহতি সমাবেশ © টিডিসি ফটো

নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবিতে হতি সমাবেশ করেছে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ (বেসরকারি বিশ্ববিদ্যালয়)।  সোমবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এ সংহতি সমাবেশ করে।

এ সময়ে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনে সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও শিক্ষার্থীদের উপর করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  পাশাপাশি  আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাফিল উদ্দিন, অভিমিতা স্বর্ণা ও মশিউর সজীব, ইউল্যাবের শিক্ষার্থী কে এস আর সাইদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক গোলাম রাব্বানী প্লাবন প্রমুখ।

সভায় ইষ্ট-ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, স্টেট বিশ্ববিদ্যালয়, গ্রীন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬