যবিপ্রবি ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

০৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

প্রায় একমাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর ছাত্রলীগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাখার কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত হবে না এই শর্তে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’

উল্লেখ্য, শনিবার (১৪ অক্টোবর) যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়ন ও শান্তি সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। সমাবেশের পর এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন ও ছাত্রলীগকর্মী আশরাফুল আলম আহত হন। এ ঘটনার পরপরই কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের যবিপ্রবি কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬