নিরাপদ সড়কের আন্দোলনে আটক ছাত্রদের মুক্তি দাবি এরশাদের

১৪ আগস্ট ২০১৮, ০৪:২৩ PM
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ © ফাইল ফটো

নিরাপদ সড়কের আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিবৃতিতে এরশাদ আরও বলেন, ‘এতবড় একটা সফল এবং যৌক্তিক আন্দোলনের মধ্যে কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতেই পারে।  তার মধ্যে কোনও কোনও আন্দোলনকারী ছাত্র অবুঝের মতো হয়তো নিজেদের জড়িয়ে ফেলেছে।  কিন্তু যখন তাদের ঘরে এবং ক্লাসে ফিরে যাবার জন্য বলা হয়েছে— তখন তারা রাস্তা থেকে ফিরেও গেছে। আমি নিজেও বিবৃতি দিয়ে ছাত্রদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছি।’

এরশাদ বলেন, ‘এদেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছে, এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেফতার করে রাখা ঠিক হবে না।  এখানে কেউ যদি কোনও ভুল করে থাকে, প্রধানমন্ত্রী যেন তাদের মাতৃজ্ঞানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

তিনি বলেন, ‘ছাত্রদের এই অনন্য আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যারা গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬