চবি’র পরিবহন সংকট নিরসনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

১২ আগস্ট ২০১৮, ০৫:৫৭ PM
অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি চবি প্রগতিশীল ছাত্রজোট

অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি চবি প্রগতিশীল ছাত্রজোট © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সার্বিক পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। অবিলম্বে দাবি মানা না হলে সাধারণ ছাত্রদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে চবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানায়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি সংসদের সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শুভ মারমা প্রমুখ।

এ সময় ছাত্রজোটের নেতারা বলেন, পরিবহন ভাড়া বাবদ প্রত্যেক ছাত্রের কাছ থেকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করা হয়। কিন্তু তারপরেও সকল ছাত্রছাত্রী শাটলে বসার জায়গা পাচ্ছে না।

তারা দাবি জানান, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট করা হয় সে বাজেটে ছাত্রদের পরিবহন ব্যবস্থা উন্নতির জন্য বরাদ্দ রাখতে হবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটি করে সিটের নিশ্চয়তা প্রদান করতে হবে।

এ সময়ে তারা প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬