বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাবি ছাত্রলীগের মানববন্ধন

১২ আগস্ট ২০১৮, ০৪:২২ PM
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন।

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন। © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি। পরে একই দাবিতে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘জাতির পিতাকে যারা মেরেছে বিএনপি-জামায়াত তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেছে। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। যা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও হুমকি স্বরূপ। আমরা অতি দ্রুত এসব রাষ্ট্রীয় অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যদিয়ে এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আনা হয়েছিল। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহসান রিফাত, মাসুদ ইউনুস সিফাত, শামীম আহমেদ সিকদার, আবু সাদাত সায়েম, নাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, আরিফুল ইসলাম, অভিষেক মণ্ডলসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬