আগস্টের মধ্যে প্রজ্ঞাপন দিতে সরকারকে আল্টিমেটাম কোটা আন্দোলনকারীদের

১২ আগস্ট ২০১৮, ০১:৩৯ PM
আজ রোববার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমাবেশ।

আজ রোববার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমাবেশ। © সংগৃহীত

৩১ আগস্টের মধ্যে আটকদের মুক্তি, হামলাকারীদের বিচার ও পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যথায় সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়েছে।

রোববার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে সরকারকে এমন হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন,  আগামী ৩১ আগস্টের মধ্যে সারাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে। একইসাথে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, যা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না বলে হুশিয়ারি দেন তিনি।

এসময় ঈদের আগে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হলে আন্দোলনকারী সবাইকে কালো পোশাকে শোক প্রকাশ করে ঈদ পালন করার আহ্বানও জানান ইয়ামিন মোল্লাহ। সমাবেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। 

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
  • ২৯ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, আবেদন ১০ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবিতে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫ বিদ…
  • ২৯ জুন ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬