নেতাদের উপর হামলা ও গ্রেফতারের ঘটনায় ছাত্রদলের নিন্দা

১১ আগস্ট ২০১৮, ১০:৩৩ AM

© ফাইল ফটো

ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মেজবাউদ্দিন পিয়াস, ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রদল নেতা নাজিম উদ্দিন মিজান ও কামরুল হাসানকে গ্রেফতার এবং খাগরাছড়ির মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনছুর আলীর উপর যুবলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে পেশাদারত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে।  দিনদুপুরে কুপিয়ে মানুষ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী দেখেনা অথচ ছাত্রদলের নিরীহ মেধাবী ছাত্রনেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী উদগ্রীব থাকে।  অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে।  জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার রাষ্ট্রীয় বাহিনী হিসেবেই দেখতে চায়, যারা সব রাজনৈতিক পক্ষপাতের উর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

নেতৃদ্বয়, সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাইকারীভাবে নির্বিচারে ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬