নিরাপদ সড়কের দাবিতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

১০ আগস্ট ২০১৮, ১২:৩৫ PM
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বেল টাওয়ারের সামনে নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীরা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বেল টাওয়ারের সামনে নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশ পিএইচডি গবেষক এবং শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রায় ১৫জন গবেষক এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বেল টাওয়ারের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই সংহতি প্রকাশ করেন।


এসময় তারা ট্রাফিক আইন বাস্তবায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শণ করে। একই সাথে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার এবং গণমাধ্যম নিপীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলাকরীদের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।


মানববন্ধনে পিএইচডি গবেষক ফারজানা কবির অর্পিয়া, ফারজানা রহমান এবং আরাফাত রহমান বলেন, আমরা মনে করি জনগণের সঠিক তথ্য জানার এবং বাক স্বাধীনতার অধিকার রয়েছে। যেটি বাংলাদেশে লঙ্ঘন হচ্ছে। তাই জনগণের এ মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬