শাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১০ আগস্ট ২০১৮, ১১:২৯ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত © টিডিসি ফটো

“আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্টে’র উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সহ-সভাপতি তুহিন ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোভন চাকমার সঞ্চালনায় সমাবেশে আদিবাসীদের উপর নির্যাতন বন্ধে সুরক্ষা আইন, আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ, জোরপূর্বক দেশান্তর প্রক্রিয়া বন্ধ, জাতিসংঘ গৃহীত ২০০৭ সালের আদিবাসী ঘোষণাপত্র অনুসমর্থন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও রোডম্যাপ গ্রহণ, সমতলের আদিবাসীদের জন্যে ভূমি কমিশন গঠন, আদিবাসী নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ ও তাদের উপর মানবাধিকার লংঘন বন্ধ করা এবং এসব ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণসহ ৮দফা দাবি উল্লেখ করা হয়।

এছাড়াও বক্তারা জলবিদ্যুৎ প্রকল্প ও পর্যটনের নামে আদিবাসী উচ্ছেদের প্রতিবাদ জানান।

 

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬