আদিবাসীদের নিয়ে ধুম্রজাল সৃষ্টিকারীদের শাস্তি দাবী

১০ আগস্ট ২০১৮, ১০:৪৪ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ © টিডিসি ফটো

বাংলাদেশে আদিবাসীদের নিয়ে ধুম্রজাল সৃষ্টিকারীদের শাস্তি দাবী করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।  বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্ত্বরে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি করে।

এ সময়ে সংগঠনটির সভাপতি আতাউর রহমান বলেন, সংবিধানে যাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলা হয়েছে আজ তারাই নিজেদেরকে আদিবাসী বলে দাবী করছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে বাঙালীরাই আদিবাসী।

সাধারণ সম্পাদক ইখতিয়ার ইমন বলেন, যারা আদিবাসী নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক।  বাংলাদেশের সংবিধানে আদিবাসী বলতে কোন শব্দ নেই।  উপজাতিরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তারা আদিবাসী নয়।

সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম বলেন, যারা এসব সংবিধান পরিপন্থী কাজে লিপ্ত তাদের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, অর্থ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক নাইম ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেকে।

ট্যাগ: চবি
দুই শিক্ষাবর্ষ মিলিয়ে ঢাবিতে অনার্সে ভর্তি হলেন মাত্র ৫ বিদ…
  • ২৯ জুন ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬