নিরাপদ সড়ক আন্দোলন

গ্রেপ্তার শিক্ষার্থীদের ক্ষমা দাবি ভিসিদের, নাকচ শিক্ষামন্ত্রীর 

০৮ আগস্ট ২০১৮, ০৭:৪৩ PM

© টিডিসি ফটো

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনের আওতায় না আনার দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিসি ও মালিকরা। একই সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছেন বা কারও প্ররোচনায় আন্দোলনে অংশ নিয়েছে তাদের সাধারণ ক্ষমা করারও দাবি জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে এমন দাবি নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ভিসিদের সাফ জানিয়ে দেন, ‘ক্ষমা ঘোষণা করার আমরা কে? এটা শিক্ষা মন্ত্রণালয়ে এখতিয়ারবর্হিভুত। স্কুল শিক্ষার্থীরা যা কিছু ভুল করেছে সবই ক্ষমারযোগ্য। কারণ, তারা কোমলমতি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাচিওরড। তারা যা করেছে বুঝে শুনেই করেছে। তাদেরকে ক্ষমা করার সুযোগ নেই, আর ক্ষমা করার এখনতিয়ারও শিক্ষামন্ত্রণালয়ের নেই। তবে আমরা তাদের প্রতি সহানভূতিশীল থাকব। আইন অনুযায়ী সব ব্যবস্থা হবে।’

আজ বুধবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ও ইউজিসির সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিসি, বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভিসিদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে প্রায় ৬৫ জন ভিসি, ট্রাস্টি বোর্ড সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওর্নাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক আবদুল মান্নান বিভিন্ন মামলায় আসামী ও গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থীকে সাধারণ ক্ষমা ঘোষণার দাবি জানান মন্ত্রীর কাছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা কেরে শিক্ষার্থীদের এ আন্দোলনে নামা থেকে বিরত রাখতে ফেরেছি। তারপরও দুটি তিনটি বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটাকে সাধারণ ক্ষমা করে দিলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও রাজপথে নামবে না। তার এ দাবির সঙ্গে সুর মেলান আরও কয়েকজন ভিসি। 

এ সময় শিক্ষামন্ত্রী ভিসিদের উদ্দেশ্য বলেন, আপনার ইউনিভার্সিটি চালান। তাই শিক্ষার্থীদের বুঝানোর দায়িত্ব আপনাদের। শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের বুঝাবেন। আপনাদের দায়িত্ব নিতে হবে। কারণ আমরা মন্ত্রীরা জবাবদিহিতার বাইরে নয়। আপনার কিন্তু জবাবদিহিতা বাইরে নন।

 

রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬