পত্রিকায় প্রকাশিত ছবিকে বিভ্রান্তিমূলক দাবি ছাত্রদলের

০৭ আগস্ট ২০১৮, ০৭:২১ PM

জাতীয় দৈনিকে প্রকাশিত একটি ছবিকে বিভ্রান্তিমূলক দাবি করে এর  প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।  মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুস সত্তার পাটোয়ারী এই প্রতিবাদ জানান। 

প্রসঙ্গত, গত ৬ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকা "দৈনিক জনকণ্ঠ" পত্রিকায় "শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ধানমন্ডিতে হামলাকারী (লাল চিহ্নিত) যুগ্ম আহ্বায়ক শিবলী (বাঁয়ে)" নামে একটি ছবি প্রকাশ করে। 

তবে ছাত্রদলের দাবি, প্রকাশিত ওই ছবিটি ২০১২ সালের এবং এর স্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের ঠিক সামনে।  ওই বছর ২৫ জানুয়ারি দৈনিক ভোরের কাগজে প্রকাশিত ‘রেস্তোঁরায় বসার জের : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০" শিরোনামের প্রতিবেদনের সাথে ছবিটি ছাপা হয়।  সেখানে ক্যাপশনে লেখা ছিল "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলাকালে এভাবেই দা, লাঠি, রডসহ, দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষকে ধাওয়া দেয় অপর পক্ষ।’

ছবিটি প্রকাশ করায় সংগঠনটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে দাবি করে পত্রিকার সম্পাদক বরাবর দু:খ প্রকাশ করার আহ্বান জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে।

রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬