ছাত্র আন্দোলনে সহিংসতায় উদ্বেগ ইইউ'র

০৭ আগস্ট ২০১৮, ০৫:২৯ PM

সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংঘাত-সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন প্রধানরা।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ মিশনের প্রধানরা সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ব্যাপারেও স্মরণ করিয়ে দেওয়া হয়। ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূত এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে যেসব দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন তার মধ্যে রয়েছে, যুক্তরাজ্য, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান।

তারা বলেছেন, বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি হামলা বন্ধ হওয়া দরকার। এ ধরনের যেসব ঘটনা ঘটেছে অবশ্যই তার বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সড়কে নিরাপত্তাহীনতার যে ভয় এবং আইন প্রয়োগের বিষয়টিকে স্কুল শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সামনে এনেছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনের কথা সরকার স্বীকার করেছে যা ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি সরকার অবিলম্বে এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, ২৯ জুলাই বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশব্যাপী ছাত্রছাত্রীরা বিক্ষোভে নেমে পড়ে। রাজধানী থেকে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। নয় দফা দাবিতে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা রাজপথে চালকের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা শুরু করে। টানা নয় দিন ধরে তাদের এই আন্দোলনের মধ্যে জিগাতলা, রামপুরা ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে একদল যুবক লাঠি ও অস্ত্র হাতে হামলা চালায়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬