কুবিতে বাস আটকে রেখে প্রতিবাদ

০৬ আগস্ট ২০১৮, ০৬:২৯ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ফিটনেসবিহীন বাস অপসারণ এবং শিক্ষার্থীদের বাস বৃদ্ধির দাবিতে বিকেলের বাস আটকে রেখে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহেরের আশ্বাসে শিক্ষার্থীরা গেইট খুলে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহণকারী বিআরটিসি বাসগুলোর ফিটনেস নেই। তাছাড়া বাসে বাদুড়ঝোলা করে যাতায়াত করতে হয়। এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একই দাবিতে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেয়। আল্টিমেটাম শেষ হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থী বাস আটকে দেয় বলে জানা যায়। 

সন্ধ্যা ৬ টার দিকে উপাচার্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের শিক্ষার্থীদের মঙ্গলবার আলোচনার সময় দিলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেইট খুলে দেন।

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬