জাবিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত

০৫ আগস্ট ২০১৮, ০৭:৪১ PM
শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে  জাতীয় সঙ্গীত পরিবেশন করে

শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন করে © টিডিসি ফটো

নিরাপদ সড়ক, নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রবিবার ছাত্র ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।

সর্বাত্মক ছাত্র ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (৪৩তম ব্যাচ), সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ (৪২তম ব্যাচ), চারুকলা বিভাগ (৪২তম ব্যাচ), রসায়ন বিভাগ ও ইংরেজি বিভাগের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা স্থগিত হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ, ছাত্রীদের আবাসিক হল, পুরাতন কলা ভবন, মেডিকেল সেন্টার, শহীদ মিনার, জীব বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করে।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।পুনরায় বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শেষ করে।

রোববার ভোরে শিক্ষার্থীরা পরিবহন ডিপোতে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল বন্ধ করে দেয়। ফলে কোন পরিবহন শিক্ষার্থীদের বহনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে পারেনি।

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬