নিরাপদ সড়ক আন্দোলন

চবির ক্লাস-পরীক্ষা বর্জন

০৫ আগস্ট ২০১৮, ০৭:১০ PM

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা প্রতিবাদে ও শিক্ষার্থীদের নয় দফা দ্রুত বাস্তবায়নের দাবিকে সমর্থন জানিয়ে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিকাংশ বিভাগ, ইন্সটিটিউটে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে ছাত্ররা ।

সারাদেশে চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলনে সংহতি জানিয়ে চবি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয় । এছাড়াও অনেক শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ক্লাস- পরীক্ষা বর্জন করেছে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটে শিক্ষার্থী উপস্থিতি প্রায় শূন্য। আবার অনেক বিভাগের শ্রেণিকক্ষে তালাও ঝুলতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানায়, বাংলা, আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি, সংস্কৃত, আরবি, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ব, রাজনীতি বিজ্ঞান, লোক প্রশাসন, যোগাযোগ ও সাংবাদিকতা, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, অর্থনীতি, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, ব্যাবস্থাপনা, মার্কেটিং, ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, জিওগ্রাফি, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের সবগুলো বিভাগসহ অধিকাংশ বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় সবগুলো ব্যাচই ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এখলাস জানায়, আমরা ছোট ভাইদের আন্দোলনের সমর্থনে ক্লাশ-পরীক্ষা বর্জন করেছি। আজকে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা থাকা সত্বেও ছোট ভাইদের রক্তের উপর দাড়িয়ে আমরা যেতে পারিনি।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনের চবি শাখার যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া 'দ্য ডেইলি ক্যাম্পাস' কে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের উপর শনিবারের নগ্ন হামলার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছি। অধিকাংশ বিভাগই আমাদের সমর্থন জানিয়েছে এবং ক্লাস -পরীক্ষা বর্জন করেছে।


এদিকে শ্রমিকদের পরিবহন ধর্মঘটের কারণে শিক্ষক বাসও যথাযথভাবে চলাচল করতে পারেনি। এজন্য শিক্ষকদের উপস্থিতির পরিমাণও ছিল অনেক কম। তবে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এ ব্যাপারে চবি শিক্ষক সমিতির সভাপতি আহমেদ সালাহ উদ্দিন 'দ্য ডেইলি ক্যাম্পাস' কে বলেন, পরিবহন ধর্মঘটের কারণে শিক্ষকদের বাসগুলো আসতে পারেনি। বিভিন্ন পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে পরিবহন শ্রমিকরা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬