নিরাপদ সড়ক আন্দোলন

হামলার ঘটনায় রাবি শিক্ষকদের মৌন মিছিল, শিক্ষার্থীদের মানববন্ধন

০৫ আগস্ট ২০১৮, ০৬:৩৫ PM
রাবি শিক্ষকদের মৌন মিছিল

রাবি শিক্ষকদের মৌন মিছিল © টিডিসি ফটো

রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলার প্রতিবাদে অহিংস মৌন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়ে সিরাজী ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক ও সভাপতি আ আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানবন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্বাক আদিত্য, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম খলিল, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাশরু মোস্তাফিজ এবং প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়কারী সুমন মোড়ল প্রমুখ।

এসময় সোমবারের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা সরকার পতনের জন্য আসি নাই, আমরা নিরাপদ সড়কের দাবিতে এসেছি। আগামীকাল থেকে অর্নিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করলাম।

শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

 

রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্…
  • ২৯ জুন ২০২৬
রামেকের আইসিইউতে প্রথমবার ‘বায়োফায়ার’ প্রযুক্তি, ১১ মাসের শ…
  • ২৯ জুন ২০২৬
প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬