শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাবি সাদা দলের শিক্ষকদের নিন্দা

০৫ আগস্ট ২০১৮, ০৬:০২ PM
লোগো

লোগো

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।রবিবার দুপুরে দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান সাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়- নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজধানীর জিগাতলা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আমরা শঙ্কিত, বেদনাহত এবং ক্ষুব্ধ। আন্দোলনরত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা ভীষনভাবে উদ্বিগ্ন।

কমবয়সী এইসব শিক্ষার্থীর ওপর যে নির্মম ও বর্বরোচিত হামলা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহিংসতা যেমন আমাদের কারোই কাম্য নয়, তেমনি দমন-পীড়ন-সন্ত্রাসী হামলাও অত্যন্ত নিন্দনীয়। এর অবসান হওয়া উচিৎ। ইতিহাস স্বাক্ষ্য দেয় নির্যাতন নিপীড়ন করে কখনো কোন যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দেয়া যায় না।

আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের আহবান জানাচ্ছি। একই সাথে এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবি করছি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬