ছাত্র-ছাত্রীদের উপর হামলা-নির্যাতন বন্ধ করুন : বাসদ

০৪ আগস্ট ২০১৮, ০৮:০১ PM
লোগো

লোগো

নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।  আজ শনিবার (৪ আগস্ট) দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, একদিকে সরকারের বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর বলপ্রয়োগ না করার কথা বলা হচ্ছে অন্যদিকে লাঠি হাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এবং পুলিশ দিয়ে ছাত্রদের উপর হামলা চালানো হচ্ছে।

এই ঘটনা ছাত্রদের সরকারি আশ্বাসের প্রতি অনাস্থা ও অবিশ্বাস বাড়িয়ে তুলবে। তিনি অবিলম্বে হামলা দমন পীড়ন বন্ধ করে ছাত্রদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার আহবান জানান। শুধু ঘোষণা নয়, নিরাপদ সড়কের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানান খালেকুজ্জামান।

প্রসঙ্গত, শনিবার বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে লাঠি হাতে একদল যুবক শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ।

অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬
১৪৩ কোটি টাকা ঘাটতি রেখে ৩৩০ কোটির বাজেট অনুমোদন দিল জবি
  • ২৯ জুন ২০২৬