শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষক সমিতির সংহতি

০৪ আগস্ট ২০১৮, ০১:২২ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © ফাইল ফটো

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলক পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতি মনে করে, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এ দাবিগুলো পূরণ হলে সড়কের নৈরাজ্য বহুলাংশে কমে আসবে। সড়ক নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দাবিসমূহ দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দাবি জানায়। পাশাপাশি, জনগণের ভোগান্তি সৃষ্টিকারী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষকে চবি শিক্ষক সমিতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞিপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে এ সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির যৌক্তিকতা অনুধাবন করে সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছে। একই সাথে নিরাপত্তার স্বার্থে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বন জানিয়েছে চবি শিক্ষক সমিতি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬