‘শিক্ষার্থীদের আন্দোলনে একাত্নতা পোষণ করলেও মাঠে যোগ দেয়নি ছাত্রদল’

০৩ আগস্ট ২০১৮, ০৯:০৫ PM
লোগো

লোগো © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল সাংগঠনিকভাবে একাত্নতা পোষণ করলেও মাঠে যোগ দেয়নি বলে জানিয়েছে সংগঠনটি। 

শুক্রবার সংগঠনের দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার মিরপুর ও নারায়নগঞ্জে ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ হামলায় অন্তত ৩০ জনকে গুরুতর আহত হয়েছেন। এছাড়া এই আন্দোলনে ছাত্রদলকে নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল সব সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায় সংঙ্গত আন্দোলনের পক্ষে ছিলো। ছাত্র-ছাত্রীদের  যৌক্তিক আন্দোলনে তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে নৈতিক সমর্থন থাকতেই পারে।তবে সাংগঠনিকভাবে ছাত্রদল শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্নতা পোষণ করলেও মাঠে যোগ দেয়নি।বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান তারা।  বিবৃতিতে আন্দোলনরত সাধারন ছাত্র-ছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। 

চীনের টুরিস্ট ভিসার আদ্যোপান্ত
  • ২৯ জুন ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-জাপানের ব্লকবাস্টার ম্যাচ
  • ২৯ জুন ২০২৬
জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস
  • ২৯ জুন ২০২৬
১৫ মিনিটের ভাইভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পৃথিবীর কোথা…
  • ২৯ জুন ২০২৬
ডাকসু নির্বাচনকেন্দ্রিক বরাদ্দ নেই, বাজেট ঘাটতি দেখিয়ে আবার…
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ২৯ জুন ২০২৬