অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগ নেতার ১২ বছরের কারাদণ্ড

০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ইলিয়াস হোসেন সবুজ

ইলিয়াস হোসেন সবুজ © ফাইল ছবি

অস্ত্র আইনে দায়ের করা মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালে কুমিল্লার কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। 

এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে আদালত রায় ঘোষণা করেন। তবে এ সময় ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন না—জানান কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য, টেন্ডারবাজি, অস্ত্র প্রদর্শন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে।

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬