কোটা সংস্কার আন্দোলন

দুই দিন ধরে নিখোঁজ কোটা আন্দোলনের নেতা তারেক

১৬ জুলাই ২০১৮, ০২:১১ PM
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার থেকে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক  মো. তারেক রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  পরিবার সন্ধান চায় তার।

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তারেকের বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বলেন, শনিবার তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের।  তারেক ফোনে বলেছিল তাকে সাদা পোশাকে কেউ অনুসরণ করছে।  এই কথার পর থেকে আমরা তার মোবাইল বন্ধ পাই।  রবিবার দিবাগত রাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে ডিউটি অফিসার জানান তারা তদন্ত করে জিডি নিবে।’

37232810_279898232757698_7279716103519993856_n

তারেকের বাবা জানান,তারেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে।  ছাত্রজীবনে সে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল।  ঢাকায় সে বিসিএস এর জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে কোচিং করতো আর থাকতো বাড্ডায় বোনের বাসায়। 

তিনি বলেন, আমি তাকে বলতাম চাকরি এমনিতেই হবে আন্দোলন করা লাগবে না।  সে আমাকে বোঝানোর চেষ্টা করতো।  আমি বলতাম তোমার লেখাপড়া শেষ, এখন ক্যাম্পাসের দিকে যাওয়ার দরকার নেই।  তবে মিছিল-মিটিং করো।  কথা শুনতো না।  আমি আমার ছেলের সন্ধান চাই।  সে যদি অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নিবে।  কিন্তু তার খোঁজ চাই আমরা।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬