কোটা সংষ্কার আন্দোলন

ঢাবিতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬ জুলাই ২০১৮, ০১:৩৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনের কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।  সোমবার বেলা ১১টার দিকে নিজ বিভাগের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীর বলেন, দেশের সংবিধানে যে বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে তা ইতমধ্যেই লুণ্ঠিত করা হয়েছে।  কথা বলতে গেলেই তাকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে।  এ কোন সভ্য দেশের সভ্য আইন হতে পারে না।

তিনি আরও বলেন, বর্তমানে বাক-স্বাধীনতার হরণ করা হয়েছে।  এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  আমি কি চিন্তা করছি বা আমার বিবেক কি বলছে-এর উপরও আঘাত আসবে।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হোসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার্সের রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ ফরিদ, মোল্লা মোহাম্মদ সাঈদ ও ২য় বর্ষের তানভীর আল আজাদ।  মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক…
  • ২৯ জুন ২০২৬
৭ বছরের চেষ্টা, অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২৯ জুন ২০২৬
সামনে তোমাদের ভবিষ্যৎ, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে
  • ২৯ জুন ২০২৬
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য …
  • ২৯ জুন ২০২৬
১৪৩ কোটি টাকা ঘাটতি রেখে ৩৩০ কোটির বাজেট অনুমোদন দিল জবি
  • ২৯ জুন ২০২৬