কোটা সংস্কার আন্দোলন

হামলাকারীরা ছাত্রলীগ কিনা ‘শিউর’ নয় কাদের

১৫ জুলাই ২০১৮, ০৮:২০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হলেও ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের এখন কমিটি নেই, তাই ছাত্রলীগের নামে কেউ কিছু করছে কি না সে বিষয়ে তিনি ‘শিউর’ নন।

রোববার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানত্রেীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

তাকে প্রশ্ন করা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিভিন্ন সময়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। এখন ছাত্রলীগ তাদের ওপর হামলা করছে। আজকেও আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার প্রতিবাদকারীদের ওপর তারা হামলা করেছে। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন।

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, ছাত্রলীগের এখন কমিটি নাই। ছাত্রলীগের সম্মেলনের পর এখনও কমিটি ঘোষিত হয়নি। ছাত্রলীগের নামে কি কেউ কিছু করেছে এখানে এটা আমাকে জেনে বলতে হবে। আমি শিওর না। ছাত্রলীগ নামধারী আছে কি না সেটা আমাদের দেখতে হবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুর ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

চীনের টুরিস্ট ভিসার আদ্যোপান্ত
  • ২৯ জুন ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-জাপানের ব্লকবাস্টার ম্যাচ
  • ২৯ জুন ২০২৬
জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস
  • ২৯ জুন ২০২৬
১৫ মিনিটের ভাইভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পৃথিবীর কোথা…
  • ২৯ জুন ২০২৬
ডাকসু নির্বাচনকেন্দ্রিক বরাদ্দ নেই, বাজেট ঘাটতি দেখিয়ে আবার…
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ২৯ জুন ২০২৬