কোটা সংস্কার আন্দোলন : রিমান্ড শেষে তিন নেতা কারাগারে

১৪ জুলাই ২০১৮, ০৯:১১ PM
কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হাসান, জসিম উদ্দিন ও মশিউর রহমান

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হাসান, জসিম উদ্দিন ও মশিউর রহমান

কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগে শাহবাগ থানার দুই মামলায় সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামি হলেন, জসিম উদ্দিন ও মশিউর রহমান।

দুই দিনের রিমান্ড শেষে আসামিদের শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে সামিদের জামিনের আবেদন করেন আইনজীবী জাহিদুর রহমান। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন।

এর আগে মঙ্গলবার (১০ জুলাই) আসামিদের দুই দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল আল মাসুদ ।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ড করে। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতি দিয়ে সাধরণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই ঘটনায় শাহবাগ থানায়( উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬