মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

১২ জুলাই ২০১৮, ০৮:১১ PM

আদালতের রায় অমান্য করে মুক্তিযোদ্ধা কোটা বাদ দোয়া সম্ভব নয়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতাকারীদের গ্রেফতার করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমি তো টোটাল কোটা বাদ দিতে বলেছি। কিন্তু হাই কোর্টের রায় রয়েছে। এই রায় অবমাননা করে তো আমি কনটেম্পট অব কোর্টে পড়ে যাব।তিনি আরও বলেন, কোটায় প্রার্থী পাওয়া না গেলে এখনই মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হচ্ছে।  এটা কয়েক বছর ধরেই চলছে।

আন্দোলনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এটা কি আন্দোলন না কি? উচ্ছৃঙ্খলতা কখনও বরদাস্ত করা যায় না।  তারা হলের গেট ভেঙে ফেলে দেবে। মধ্যরাতে হল থেকে ছাত্রীরা বেরিয়ে যাবে। আমার টেনশনে আমি বাঁচি না।  আমি পুলিশকে, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বলেছি এই মেয়েদের যেন কোনও ক্ষতি না হয়।  ভোর ছয়টা পর্যন্ত জেগে থেকে যার যার হলে পৌঁছে যাওয়ার পর আমি ঘুমাতে গিয়েছি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬