পাঁচ দিনের রিমান্ডে রাশেদ

০২ জুলাই ২০১৮, ০৫:০৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ আদেশ দেন।

শাহবাগ থানার এসআই সজীবুজ্জামান সোমবার রাশেদকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. রায়হানুল ইসলাম পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে রাশেদ খানের বিরুদ্ধে শনিবার রাতে একটি মামলা করেন ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা ওই মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং ফেইসবুক ব্যবহার করে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়। 

পরে রোববার দুপুরে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সোমবার পুলিশ রাশেদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে তার আইনজীবী মো. নুরুদ্দিন ও মো. জাহিদুর রহমান জাহিদ এর বিরোধিতা করেন। রাশেদ নিজেও আদালতে কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা কিছু বলিনি। আমরা শুধু বলেছি, কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করতে হবে। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে সব জায়গায় আমরা এটাই বলেছি। মানহানিকর কিছু বলিনি।

রাশেদের বাবা নবাই বিশ্বাস, মা সালেহা বেগম, স্ত্রী এবং দুই বোন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

৩৭ বিলিয়ন ছাড়াল দেশের রিজার্ভ
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬