ঢাবিতে ফের হামলা ছাত্রলীগের

০২ জুলাই ২০১৮, ১২:৫৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করতে গেলে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। 

আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের কলেজের ছাত্রলীগের নেতাকর্মী। হামলার এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে তুলে নেয়া হয়েছে বলেও জানান তারা। 

রায়হানা আক্তার নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থানে ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে। আমাদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে নারী কর্মীদের উপরও হামলা করা হয়েছে।’

এর আগে গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানী শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রলীগের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় রোববার (১ জুলাই) থেকে আবারও আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর আগে শনিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধরের শিকার হন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬