মির্জা ফখরুল এখন ‘মিথ্যা ফখরুল’: সাদ্দাম

১৯ জুলাই ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশ © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপির মহাসচিব আজকে সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছে। যে কারণে তিনি বিজয় যাত্রা ঘোষণা করেছে এবং অব্যাহত মিথ্যা কথা বলছে। জনসভায় অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

“আমার কাছে তো মনে হয় যে, এই মির্জা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আর মির্জা ফখরুল নাই। এখন মিথ্যা ফখরুল হয়ে গেছে।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিএনপি কর্তৃক শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ছাত্রসমাজের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: খোলা থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাদ্দাম হোসেন বলেন, আজকে উন্নয়ন যখন আমাদের সুপ্রতিষ্ঠিত একটি বিষয়। শেখ হাসিনা আমাদের এগিয়ে নিয়ে গেছেন, মাথাপিছু আয় বৃদ্ধি করেছেন, আমাদের বাজেট বৃদ্ধি করেছেন, বিনিয়োগ বৃদ্ধি করেছেন, জীবন বদলে দিয়েছেন; এগুলো তো পরিসংখ্যান দিয়ে প্রমানিত। কিন্তু আফসোসের বিষয় বিএনপি তখন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত।

তিনি আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই, যারা শিক্ষা প্রতিষ্ঠান অনিরাপদ করে তুলছে, শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে; যারা এই হুকুমের আসামী তাদেরকে গ্রেফতার করুন। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ, বাঙলা কলেজ ছাত্রলীগসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close