ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

০২ জুলাই ২০১৮, ১১:০১ AM

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সন্ধ্যা ৬টায় গণভবনে তিনি পদপ্রত্যাশীদের সঙ্গে কমিটি গঠন বিষয়ে কথা বলবেন। 

ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৪ জুলাই সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবার সঙ্গে কথা বলে ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। 

১১ ও ১২ জুন ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে কাউন্সিলের পর কমিটি ঘোষণার রেওয়াজ থাকলেও শীর্ষ পদের জন্য নেতৃত্ব বাছাইয়ে সময় নেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নেওয়ার পর তাদের ডাকা হচ্ছে। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই সাক্ষাতের পরেই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে আশা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং জাকিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর হলেও প্রায় তিন বছর পর নতুন কমিটি আসছে।

জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ব্…
  • ২৯ জুন ২০২৬
চীনের টুরিস্ট ভিসার আদ্যোপান্ত
  • ২৯ জুন ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-জাপানের ব্লকবাস্টার ম্যাচ
  • ২৯ জুন ২০২৬
জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস
  • ২৯ জুন ২০২৬
১৫ মিনিটের ভাইভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পৃথিবীর কোথা…
  • ২৯ জুন ২০২৬
ডাকসু নির্বাচনকেন্দ্রিক বরাদ্দ নেই, বাজেট ঘাটতি দেখিয়ে আবার…
  • ২৯ জুন ২০২৬