কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

০১ জুলাই ২০১৮, ০৩:০০ PM
রাশেদ খান। ফা্ইল ছবি

রাশেদ খান। ফা্ইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার  সকালে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, আল নাহিয়ান খান জয় নামের এক ব্যক্তির শাহবাগ থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় করা মামলায় তাকে (রাশেদ খান) গ্রেপ্তার করা হয়েছে।  সে এই মামলার এজাহারনামীয় একমাত্র অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারপরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং আসন্ন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।  এ মামলার বিষয়ে তিনি জানান, পুলিশ সদর দপ্তরের অনুমতি নিয়ে ১ জুলাই রাতে (শনিবার মধ্যরাতে) তিনি শাহবাগ থানায় রাশেদের বিরুদ্ধে এই মামলা করেন।

আল নাহিয়ান বলেন, রাশেদ ২৭ জুলাই সন্ধ্যা ৮টায় ফেইসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন ‘মনে হচ্ছে তার বাপের দেশ, সে একাই দেশের মালিক।  তিনি যা ইচ্ছা তাই বলবেন আর আমরা কোন কথা বলতে পারবো না’।  এছাড়াও রাশেদ বিভিন্ন সময় ফেইসবুক লাইভে এসে গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, এই বিষয়টার জন্য আমি মামলা করেছি। 

এর আগে সকালে ফেইসবুক লাইভে এসে গোয়েন্দা পুলিশ তার পিছু নিয়েছে বলে জানান রাশেদ।  এই সময় তাকে বলতে শোনা যায়, ‘ভাসানটেক মজুমদারের মোড় এলাকায় ডিবি আমাকে ধাওয়া দিয়েছে।  আমি একটি বাড়িতে আশ্রয় নিয়েছি। সবাই আমাকে বাঁচান।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী।  তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ‘ঘোষণা’ দিলেও সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত দুই দফায় নানা কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।  

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে মারধরের শিকার হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও মারধরে অংশ নেয়। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সরকার সমর্থক সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

৩৭ বিলিয়ন ছাড়াল দেশের রিজার্ভ
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬