কোটা সংস্কার আন্দোলন

হামলার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

৩০ জুন ২০১৮, ১২:১৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আগামীকাল রোববার থেকে এ কর্মসূচি পালন করা হবে।

এ প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক খাঁন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংবাদ সম্মেলনে বাঁধা ও হামলার প্রতিবাদে আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারাদেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

এর আগে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলকারীদের অভিযোগ, ছাত্রলীগই এই হামলা চালিয়েছে।

3 (1)

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টায় সংবাদ পূর্বঘোষিত কর্মসূচী সংবাদ সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উপস্থিত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর  হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। হামলার বিষয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পিস্তল ও রামদা নিয়ে হামলা চালায়। এতে আমাদের অসংখ্য কর্মী আহত হয়েছে। 

NURপ্রসঙ্গত দেশব্যাপী কঠোর  ছাত্র আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের  ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনও কোটারই দরকার নেই। যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।’ কিন্তু সংসদে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণার আড়াই মাস পার হলেও কোটা বাতিল নিয়ে কোন আদেশ জারি না হওয়ায় ফের স্বোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আজ সংবাদ সম্মেলন করার কথা ছিল।

 

 

 

৩৭ বিলিয়ন ছাড়াল দেশের রিজার্ভ
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬