ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

০৬ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।

তাদের মধ্যে রয়েছেন- স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক নেতা শেখ আনিসুজ্জামান রানা, বিএমএর কার্যনির্বাহী সদস্য ডা. মো. জাবেদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, সাবরিনা চৌধুরী এবং বঙ্গবন্ধু হলের সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম বাধন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মঞ্চ ভেঙে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। সবারই হালকা আঘাত লেগেছে। তারা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্রলীগের সাবেকদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বক্তব্য শুরু করতেই মঞ্চ ভেঙেপড়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9