ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে নায়িকা মাহি

০৬ জানুয়ারি ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসপাতালে ছাত্রলীগ নেতার পাশে নায়িকা মাহিয়া মাহি

হাসপাতালে ছাত্রলীগ নেতার পাশে নায়িকা মাহিয়া মাহি © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মোরসালিন আলী (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) যান মাহি। বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি ওই নেতার সঙ্গে দেখা করে খোঁজ-খবর নেন।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরসালিন। হার্টের সমস্যা নিয়ে কিছু দিন ধরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন নায়িকা মাহি।

আরো পড়ুন: শাটলে সিট দখল নিয়ে চবি ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

হাসপাতালে মাহির সঙ্গে ছিলেন স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ, রামেক ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসান প্রমুখ।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬