সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগের বাসে বোমা হামলা

০৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগের বাসে বোমা হামলা

সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগের বাসে বোমা হামলা © সংগৃহীত

পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রীজে দুটি বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বাস দুটিতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলো বলে যানা গেছে। নেতাকর্মীরা ছাত্রলীগের কেদ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলো।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ৯টায় জেলা ছাত্রলীগের নেতাকর্মী বহনকারী বাস দুটি ঝালকাঠি ব্রাকমোড় ব্রীজের ওপর আসলে বাস লক্ষ্য করে কে বা কারা পরপর পাঁচটি বোমা ছুড়েছে। 

হামলায় আহতরা হলেন- শিহাব (২০), আলিফ (১৯), সাইদ (২২), সিয়াম (১৯), মারুফ (১৮) ও লাল চান (১৭)। আহত সবাইকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনের মূল মঞ্চের ব্যানারে ‘বাংলাদেশ’ নামের বানান ভুল

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি'র সমাবেশকে কেন্দ্র করে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে। আজ আমাদের হত্যার উদ্দেশ্যে বাসে বোমা মেরেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।

বাসে বোমা হামলার ঘটনা নিশ্চিত করে করে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু ওখানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে সেহেতু আইনগত ব্যবস্থা নিয়ে অপরাধী গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬