পবিপ্রবি ছাত্রলীগের হল কমিটি বিলুপ্ত ঘোষণা

০৫ ডিসেম্বর ২০২২, ১২:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা

পবিপ্রবি শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা © ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১, ৩ ও ৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক স্বাক্ষরিত আলাদা আলাদা সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন হল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি দ্রুততম সময়ের মধ্যে  সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন: দেড় ঘণ্টা পর সড়ক ছেড়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে হল শাখা ছাত্রলীগকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। আশা রাখছি, অতিদ্রুত আমরা কমিটি সমূহ অনুমোদন দিতে পারব।

শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, কিছুদিন পূর্বেই কেন্দ্র কতৃক পবিপ্রবি শাখা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠন শক্তিশালী করতে এবং আগামীর সংকট মোকাবেলায় অতিদ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে হল কমিটির সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬