নেত্রকোণা কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব, সম্পাদক শহীদুর

০২ ডিসেম্বর ২০২২, ১১:২৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
নেত্রকোণা কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব, সম্পাদক শহীদুর

নেত্রকোণা কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব, সম্পাদক শহীদুর © টিডিসি ফটো

নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর এই কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেত্রকোনা সরকারি কলেজ শাখায় সৈয়দ আল রাকিবকে সভাপতি, শহীদুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের এই কমিটিতে আরও ৪৯ জনকে পদায়ন করা হয়েছে।

এতে সহ-সভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৩ জন, সাংগঠনিক সম্পাদক ১৫ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জনকে রেখে কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৫ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেন।

ফ্যামিলি কার্ডের ‘তথ্য সংগ্রাহক’ নিয়োগ পরীক্ষায় আপত্তি ছাত্…
  • ২৬ জুলাই ২০২৬
খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন: ইবি …
  • ২৬ জুলাই ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে…
  • ২৬ জুলাই ২০২৬
এনএসইউতে বাংলাদেশ–চীন সম্পর্কের নতুন দিক নিয়ে এসআইপিজি সেমি…
  • ২৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমু…
  • ২৬ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক 
  • ২৬ জুলাই ২০২৬