পাবিপ্রবি ছাত্রলীগের নতুন সভাপতিকে বরণ

৩০ নভেম্বর ২০২২, ১০:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
পাবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি

পাবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রলীগ নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবু ক্যাম্পাসে আগমন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়।

পরে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। নবনির্বাচিত সভাপতিসহ সদ্য প্রকাশিত কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ ও মোঃ রাফাত বিন ইসলাম শোভন এবং সাংগঠনিক সম্পাদক মোঃহামিদুর রহমান শামীম ও শেখ আলমিন অন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‍্যালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। 

আরও পড়ুন: যুক্তরাজ্যের স্কুলগুলোতে সবচেয়ে ভালো করছে বাংলাদেশী শিক্ষার্থীরা

শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফরিদুল ইসলাম বাবুসহ সবাই উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে ফরিদুল ইসলাম বাবু জানান, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ ইউনিট। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ হবে একটি মডেল ছাত্রলীগ।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬