রামেকে পূর্ণাঙ্গ কমিটি দিল ছাত্রলীগ

২৯ নভেম্বর ২০২২, ০৯:২৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জাাননো হয়।

এতে মনন কান্তি দাসকে সভাপতি ও মোঃ ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী  কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠনকে অব্যাহতি দেওয়া হবে।

আরও পড়ুন: জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কমিটিতে সহ সভাপতিরা হলেন- আইয়ুব আলী, আতিকুল ইসলাম রাসেদ, মোঃ নাহিদ হোসেন, মুক্তাদিরুল ইসলাম, সমুদ্র দাস, মোঃ আল আমিন ইসলাম শরিফ, মোঃ গোলাম রাব্বী খান, সোমনাথ কুমার দে, নিশীথ কুমার মন্ডল, নাজমুল খান, মুরাদ হাসান, মিজানুর রশীদ মুন্না, মোঃ রুহুল আমিন,বিপুল দাস,শাওন কবীর, অপূর্ব মুখার্জি, মানফাতুল ইসলাম মুহিব, আহসান হাবীব, গৌরব সাহা, শুভ কুমার মন্ডল, মোঃ শরিফুজ্জামান, জয়দেব কুমার সাহা প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মুনিমুল হক জয়, নাহিদ হাসান, মোঃ নাহিদুজ্জামান, মোঃ আশিক রেজা, মোঃ আরিফুর রহমান, মাহদীন আহমেদ খান, আশিকুর রহমান আশিক, মোঃ জুবায়ের ইবনে দেলোয়ার, জিসানুল ইসলাম আলিফ, শাদমান সাকিব রক্তিম, মোঃ সালাউদ্দীন প্রমুখ।

জানা যায়, ২০২১ সালের ৩১ মে এক বছরের জন্য রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে মনন কান্তি দাস এবং মোঃ ইমরান হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার প্রকাশিত হল পূর্ণাঙ্গ কমিটি। 

ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬