ঢামেকে পূর্ণাঙ্গ কমিটি দিল ছাত্রলীগ

২৮ নভেম্বর ২০২২, ১২:৪৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জাাননো হয়।

এতে শেখ মোঃ আল-আমিনকে সভাপতি ও মোঃ জাকিউল ইসলাম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী  কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠনকে অব্যাহতি দেওয়া হবে।

কমিটিতে সহ সভাপতিরা হলেন- শাহরিয়ার খান, আবু বকর সিদ্দিক লিমন, কৃষ্ণ চন্দ্র রায়, ইহসানুল করিম তানজিম, আব্দুল্লাহ আল মুঈদ তিলক, তাসনিমুল আবেদিন রাহাত, জেসিয়া জুঁই, সাদিদা পার্শিয়া, সেরনিয়াবাত সিরাজুম মুনিরা লিখন, শান্তনু দাশ, সামিউল ইসলাম স্বাধীন, মোঃ সাইফুল ইসলাম, গৌরব অধিকারী, ইয়াংকী চক্রবর্তী প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- আব্দুর রউফ উল্লাস, মোঃ শাহীন আহমেদ, মোঃ মহিউদ্দিন জিলানী, মোঃ মারুফ-উল আহসান শামীম, এস.এম ইয়াআননাফি, মুহাইমিনুল ইসলাম প্রিন্স, মোল্লাহ নিয়ামুল হক, সোহানুর রহমান, ইয়াছিন আরাফাত লিমন, তাওহীদ মুরসালিন, আসমাউল হুসনা মোনালিসা প্রমুখ।

জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর এক বছরের জন্য ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে মো. আল আমিন এবং মো. জামিউল ইসলাম ফুয়াদ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর রবিবার প্রকাশিত হল পূর্ণাঙ্গ কমিটি। 

শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬