রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

২৪ নভেম্বর ২০২২, ১০:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

নারায়ণগঞ্জে ছাত্রদলের গাড়িবহরে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টন জোনাকি সিনেমা হলের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, গতকাল বুধবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ী বহরে ছাত্রলীগ হামলা চালায়। এই হামলার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পিয়াল হাসান, রায়হান খান, মাহফুজুর রহমান খান, শামিম হাওলাদার, ইনজামামুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ তাজবিউল হাসান, মোঃ বিপ্লব মন্ডল, মাজেদুল ইসলাম মাজেদ, মোঃ কাওছার হোসাইন, মোঃ সোহাগ হোসেন, শাহিনুর রহমান শাহিন, মোঃ রাসেল মোল্লা (সাবেক এজিএস), যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশ, মোশাররফ হোসেন ধ্রুব, মোঃ শামিম হোসেন, শাকিতুল ইসলাম শাকিল, রাকিবুল ইসলাম রাকিব, প্রিন্স মুন্না, গোলাম রব্বানী, নিজাম উদ্দিন, জিয়াউর রহমান খন্দকার, সোয়াইব আহমেদ সজীব, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, তানভীর আহমদ মাদবর, হোসাইন আহমেদ সিজান, হাসনাইন আহমেদ রাব্বি, তারেক জামিল, আবু বক্কর সিদ্দিক টিপু, ইমরান সাহেদ, হাবিবুর রশিদ দীপ্ত, মোঃ শরীফ সহ ঢাকা কলেজ ছাত্রদল ও বিভিন্ন হল শাখার প্রায় দেড় শতাধিক নেতাকর্মীরা।

ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬