ঢাবির সূর্যসেন ছাত্রলীগের ২২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন 

২২ নভেম্বর ২০২২, ১১:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সভাপতি-সম্পাদক

সভাপতি-সম্পাদক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা' সূর্যসেন হল শাখা ছাত্রলীগের ২২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. মারিয়াম জামান খান (সোহান) কে সভাপতি ও সিয়াম রহমানকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

২২২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন মুনতাসির মামুন রিফাত, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তানভীর আহমেদ স্বাধীন ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল্লাহ খান শৈশব।

উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মোল্লা ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিন কবির অন্তু। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৫১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৫ জন।

অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩০ জন, উপ-সম্পাদক হলেন ৭৯ জন, সহ-সম্পাদক হলেন ১৮ জন এবং সদস্য হলেন ১২ জন।

ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬