ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ২০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

২২ নভেম্বর ২০২২, ১০:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সভাপতি-সাধারণ সম্পাদক

সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ ২০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. মেহেদী হাসান (শান্ত)কে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাবির শামসুন নাহার হল ছাত্রলীগের ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি 

২০৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন জাহারুল ইসলাম, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন উজ্জ্বল আহম্মেদ ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন মো. সাইমুম রেজা।

উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিমুল হাসান ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক মজুমদার। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন।

অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩০ জন, উপ-সম্পাদক হলেন ৫৪ জন, সহ-সম্পাদক হলেন ২৪ জন এবং সদস্য হলেন ১৫ জন।

ট্যাগ: ঢাবি
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬