ঢাবির বঙ্গমাতা হলে ছাত্রলীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

২২ নভেম্বর ২০২২, ১০:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কোহিনূর আক্তার রাখিকে সভাপতি ও সানজিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

১২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন সৈয়দা মুনিয়া ইসলাম, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আলফাতারা কাজল ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন তাহমিনা আক্তার নূপুর। 

উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. শাফিয়া বেগম ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূর্ণিমা ভদ্র। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ০৯ জন এবং সাংগঠনিক সম্পাদক ০৯ জন।

অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ২১ জন, উপ-সম্পাদক হলেন ৪০ জন, সহ-সম্পাদক হলেন ১৩ জন এবং সদস্য হলেন ১২ জন।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬